Site icon Sambad Pratikhan

ভাইফোঁটায় অভিনব উদ্যোগ সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের

Advertisements

নিজস্ব সংবাদদাতা: আমাদের পৃথিবীকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র গাছ। আর এই গাছকে বাঁচাতে ক্রমাগত লড়াই ও জনগণকে সচেতন করে তুলতে নিরন্তর কাজ করে চলেছে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। আর ভাইফোঁটার পুণ্য দিনে অভিনব উদ্যোগ নিলো সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড বর্ধমান জেলার ভাতাড় গ্রামের বারোয়ারি কালীপূজা মণ্ডপে। ভাইফোঁটা উপলক্ষে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের মহিলা শাখা ওমেন্স গ্রিন জোনের বোনেরা ও দিদিরা গাছের চারাকে ফোঁটা দিয়ে সেটা বাড়ি নিয়ে গিয়ে যত্ন সহকারে রোপন করে। এদিন সকল বোনদের, দিদিদের হাতে গাছের চারা তুলে দেন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সভাপতি আবু আজাদ। ৫০জন দিদি,বোনেরা গাছের চারাকে ফোটা দিয়ে অঙ্গীকার করেন গাছকে বাঁচানোর। পরিবেশকে সবুজায়ণ করতে এই উদ্যোগ।

Exit mobile version