Site icon Sambad Pratikhan

গণেশ বন্দনায় প্রমোদনগরের অধিবাসীবৃন্দ

Advertisements

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: শিশিরে শিশিরে আগমনীর গান, বাঙালির সেরা উত্‍সবের আগমনের শুভ ইঙ্গিত বহন করে আনছে। আর এই বহমানতার সূত্রপাত সিদ্ধিদাতা গণেশকে বাদ দিয়ে কী কোনদিন সম্ভব? তাই গণেশ চতুর্থীকে কেন্দ্র করে এই বাংলার নানা প্রান্ত সেজে উঠেছে উত্‍সবের সাজে। পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান জেলাও। জেলার নানা প্রান্তে গতকাল শুভারম্ভ হয়েছে সিদ্ধিদাতা গণপতি’র পুজোর। এই সকল পুজোর অনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠতে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে।

দুর্গাপুরের প্রমোদনগরে গতকাল সন্ধ্যায় এমনই এক অনাড়ম্বর অথচ সুন্দর পরিশীলিত গণেশ বন্দনার শুভারম্ভ অনুষ্ঠান মুখরিত হয়ে উঠেছিল গুণীজনের উপস্থিতিতে।

এখানকার পুজোর অনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত অতিথিদের হাতে গাছের চারা তুলে দিয়ে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিসবিনথ পড়িয়াল, ধর্মেন্দ্র যাদব, দুর্গাপুর পৌর নিগমের ২ নং বোরোর চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, স্থানীয় ব্যক্তিত্ব অর্ণব মণ্ডল ও ডলি মুখার্জী এবং সংবাদ প্রতিখনের প্রধান সম্পাদক স্বরূপম চক্রবর্তী।

প্রমোদনগরের গণেশ বন্দনা এই বছর ষষ্ঠ বছরে, তাঁদের এই পুজো সম্পর্কে এই পুজোর অন্যতম উদোক্তা বৈদ্যনাথ সরকার জানান তাঁদের পুজকে কেন্দ্র করে তাঁর এই কয়দিন স্থানীয় মানুষজনকে নিয়ে একাত্ম হয়ে মেতে ওঠেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ স্থানীয় শিশু শিল্পীদের নাচ, গান, কবিতায় এবং উপস্থিত অতিথি স্থানীয় সাংস্কৃতিক কর্মী, কবি, ও সমাজসেবী অভিজিত্‍ দাসের কবিতা পাঠের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছিল।

Exit mobile version