Site icon Sambad Pratikhan

হুগলির এক জিমে অস্বাভাবিক মৃত্যু এক যুবকের

Advertisements

শুভদীপ দে: অস্বাভাবিক মৃত্যু জিমে। হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের গাঙ্গুলী বাগানের এক জিমে অনুশীলনের সময় প্রাণ হারান অরূপ সিং নামক এক যুবক। অভিযোগ প্রতিদিনের মত শুক্রবার রাতেও অরূপ জিমে অনুশীলন করছিল, জিমের কয়েকজন এসে পরিবারকে খবর দেয় সে হাসপাতালে ভর্তি রয়েছে। অরূপের বাড়ির লোক হাসপাতালে গিয়ে জানতে পারে সে মৃত। যদিও কিভাবে এই মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়।  পরিবারের আভিযোগ দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন থাকায় তাদের মনে হচ্ছে এটি খুনের ঘটনা।   বিষয়টি শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারl কি কারনে এই মৃত্যু তা তদন্ত শুরু করেছে পুলিশ।

Exit mobile version