Site icon Sambad Pratikhan

অন্তর্জাল মাধ্যমে স্মরণ সাহিত্যিক আজহারউদ্দীন খানকে

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: উদার আকাশ পত্রিকার উদ্যোগে,  বাংলা সাহিত্য ডট ইন এর সহযোগিতায় গত ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত হল সদ্য প্রয়াত সাহিত্যিক আজহারউদ্দীন খানের স্মরণ অনুষ্ঠান। স্মৃতিচারণা ও মননের গহীনে আবগাহন;  এই দুই পর্বেসাজানো হয়েছিল সম্পূর্ণ অনুষ্ঠানটি। স্মৃতিচারণা পর্বে আলোচনায় অংশ নেন পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান,  নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর,  অধ্যাপিকা মীরাতুন নাহার,  অধ্যাপক স’আদুল ইসলাম,  অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মীর রেজাউল করিম,  অধ্যাপক শেখ মকবুল ইসলাম। আজহারউদ্দীন খানের মননলোকের উপর আলোকপাত করেন জাহিরুল হাসান ও আজহারউদ্দীন খান গবেষক অশোক পাল। ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজহারউদ্দীন খানের দুই পুত্র আসিফ খান ও আরিফ খান। তাঁদের নিজস্ব কথন ছিল বেশ চিত্তাকর্ষক। সঞ্চালনা করেন অধ্যাপক শামিম সাইফুল্লাহ এবং বিশিষ্ট ব্যক্তিত্ব ফারুক আহমেদ। অনুষ্ঠানে আজহারউদ্দীন খানের জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করা হয়।

Exit mobile version