গতকাল ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের বাকি সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র সুড়ঙ্গ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। শিয়ালদহ থেকে বৌবাজার পর্যন্ত ৮০০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গ নির্মাণের জন্য খনন যন্ত্র ‘উরভি’কে শিয়ালদহ উড়ালপুলের নিচ দিয়ে খনন কাজের জন্য ব্যবহার করা হয়। সুরক্ষাজনিত কারণে তিনদিন শিয়ালদহ উড়ালপুলে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ হওয়ার পর খনন যন্ত্র ‘উরভি’ এবং আরও একটি যন্ত্র ‘চণ্ডী’র যাবতীয় যন্ত্রাংশ ধীরে ধীরে খুলে ফেলা হবে। বৌবাজার চত্বরে একাধিক শতাব্দী প্রাচীন বাড়ি থাকার দরুণ এবং সুড়ঙ্গে জলের প্রবাহ নিয়ন্ত্রণে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলার ফলে খনন কাজ শেষ হতে সময় লেগেছে।
