Site icon Sambad Pratikhan

ব্যাঙ্কের ৫৫ উর্দ্ধ কর্মচারীদের বাড়ি থেকে কাজের পরামর্শ

Advertisements

নিজস্ব সংবাদদাতা: কোভিড ১৯ র দ্বিতীয় তরঙ্গ আমাদের দেশে ভয়াবহ ভাবে আছড়ে পড়েছে। ২ মিলিয়নেরও বেশি আক্রান্ত এবং একদিনে এক হাজারেরও বেশি মৃত্যুর ঘটনা নিয়ে পুনরায় উদ্বেগ চরমে পৌঁছেছে। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, পশ্চিম বঙ্গ শাখা এসএলবিসিকে (স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি) গত ৯ এপ্রিল আবেদন করেছে গত বছরের মতো নিয়মগুলো কার্যকরী করতে যাতে করে আরো সংকট মুহূর্তেও ব্যাঙ্কিং  পরিষেবা চালিয়ে যাওয়া যায়। কারণ ইতিমধ্যেই অনেক কর্মচারী আক্রান্ত। বেশ কয়েকজন মারাও গেছেন। বেশ কয়েকটি প্রস্তাব যেমন কম সংখ্যক কর্মী নিয়ে কাজ করা, কাজের সময় হ্রাস, মুখোশ ব্যবহার, মাঝে মাঝেই স্যানিটেশন করানোর মতো গত বছর গৃহীত ব্যবস্থা কার্যকরি করার জন্য অনুরোধ করেছে। এই বিষয়ে এআইবিওসি’র পশ্চিমবঙ্গ শাখা সম্পাদক সঞ্জয় দাস বলেন, অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার ফেডারেশন আইবিএ-কে প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী মহিলা, দৃষ্টি প্রতিবন্ধী এবং ৫৫ বছরেরও বেশি বয়সী উচ্চ স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকিযুক্ত কর্মচারীদের বাড়ি থেকে কাজ শুরু করার জন্য চিঠি লিখেছে।

Exit mobile version