Site icon Sambad Pratikhan

লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার দুই

Advertisements

প্রবীর বোস, সংবাদ প্রতিখন: বিভিন্ন ব্যাংকের থেকে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করার কারণে হুগলি গুড়াপের থানার পুলিশ দুই প্রতারককে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশের সূত্রে জানা গিয়েছে এরা হুগলি জেলার গুড়াপ সহ বিভিন্ন জায়গায় সাধারন মানুষদের লোন করিয়ে দেওয়ার জন্য ফোনের মাধ্যমে যোগাযোগ করত। এরা নিজেদের বিভিন্ন ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে কমিশন তুলতো বলে জানতে পারে গুড়াপ থানার পুলিশ। এই ঘটনায় হুগলির গ্রামীন পুলিশের গুড়াপ থানা এলাকার বেশকিছু সাধারন মানুষ অভিযোগ দায়ের করেন। এরপরই  ঘটনার তদন্তে নামে গুড়াপ থানার পুলিশের একটি দল। প্রথমে মেদিনীপুরের খড়্গপুর থেকে একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করবার পর কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকারা থেকে আরো এক প্রতারক কে আটক করেন।

Exit mobile version