Site icon Sambad Pratikhan

চন্দননগর পৌরনিগমের সামনে বিক্ষোভ ডেপুটেশন

Advertisements

প্রবীর বোস: হুগলির চন্দননগরের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ তাঁরা তাঁদের পৌরনিগম থেকে সঠিক নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই কারনে বুধবার ৭ অক্টোবর, ২০২০ বিকালে চন্দননগর নাগরিক কমিটির পক্ষ থেকে চন্দননগর পৌরনিগমের সামনে এক বিক্ষোভ ও এই বিষয়ে ডেপুটেশন দেওয়ার এক কর্মসূচী গ্রহণ করা হয়েছিল।

এদিন চন্দননগরের শহরের দুটি প্রান্ত থেকে দুটি মিছিল চন্দননগর পৌরনিগমের সামনে আসে, যদিও বিক্ষোভকারীদের আটকাতে চন্দননগর পৌরনিগমের সামনে বিশাল পুলিশ মোতায়েন ছিল।

Exit mobile version