পুলিশের সূত্রে জানা গেছে এরা বিভিন্ন গরিব মানুষের ব্যাঙ্ক একাউন্টের অথবা কে ওয়াইসির নাম্বার অথবা পাস বইটিকে নকল করে ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা তুলে নিতো। এছাড়াও অনেক গরিব মানুষ আছেন, তারা হয়তো লেখাপড়া জানেন না। তাদের কে সাহায্য করবার জন্য ব্যাঙ্ক এর একাউন্ট নাম্বার নিয়ে ধাপে ধাপে টাকা তুলে নিতো। এতে প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছেন।
গত কয়েক মাস ধরে চন্দননগর, ভদ্রেশ্বর, চুঁচুড়ার বিভিন্ন ব্যাঙ্কে দেখা যাচ্ছিল একই ঘটনা। গ্রাহকদের বিভিন্ন একাউন্টে বেহিসেবি টাকা ঢুকছে। এরপরই ব্যাঙ্কের পক্ষ থেকে বিষয়টি চন্দননগর থানার পুলিশের কাছে ও চন্দননগর পুলিশ কমিশনারেট জানানো হয় ও পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আটক করে দোষীদের।
এর পর পুলিশের জালে আরও ৭ জন ধরা পড়ে। সংবাদে প্রকাশ এরা প্রায় সকলেই ঝাড়খন্ডের বাসিন্দা, এরা চন্দননগরের অভিজাত পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো ও সাইবার কাফে চালাতো।
