Site icon Sambad Pratikhan

শহরে হাজির পেটুক, করোনাকে দূরে ঠেলে পেটুক এ যান

Advertisements

অমিত চক্রবর্তী: শহরে চালু হল এমন একটি অন্তর্জালিক সংস্থা যাঁরা শুধুমাত্র আপনার প্রয়োজনীয় খাবার বা জিভে জল আনা সুস্বাদু খাবার আপনার অর্ডারের সঙ্গে সঙ্গে আপনার দরজায় হাজির করবে তাই নয়, আপনাদের বাড়ির প্রতিদিনের রান্না ঘরের যাবতীয় মশলা-পাতি, তেল সহ সকল রকম মুদিখানার জিনিসপত্রও সরবরাহ করতে প্রস্তুত। আপনার কী এই মূহুর্তে একটু ফলাহার করতে বা কিছু ফলের প্রয়োজন, কিন্তু কী করবেন, এই সময়ে, চিন্তা নেই হাজির আছে এই অন্তর্জালিক সংস্থা, যাঁরা এক ছাতার তলায় খাবার, ফল, শাকসবজি ও মুদিখানার যাবতীয় সামগ্রী আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের দোরগোড়ায় হাজির করবে নিমেষে।

সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিলোত্তমা কলকাতার বুকে পথ চলা শুরু করল “পেটুক”(PAYTOOK) নামক অন্তর্জালিক সংস্থা। এই মূহুর্তে এই বাংলার একমাত্র পূর্ণ দৈর্ঘ্যের টেলি ছবির নির্মাতা ও বলিষ্ঠ অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায় প্রদীপ জ্বালিয়ে শহর কলকাতার বুকে পথ চলা শুরু করলেন পেটুক নামক এই অন্তর্জালিক সংস্থাটির।

সংস্থাটির কর্ণধাররা জানালেন এই রাজ্যের বোলপুর থেকে তাঁদের পথ চলা শুরু করে আজ কলকাতায় তাঁদের জয়রথ চালানো শুরু করলেন তাঁরা, আস্তে আস্তে তাঁরা এই রাজ্যের সকল জেলাগুলিতে তাঁদের পরিষেবার জাল বিস্তার করবেন।

তাঁরা আরও বলেন ক্রেতারা তাঁদের মোবাইল থেকে “পেটুক”(PAYTOOK) নামক এই অ্যাপটিকে নামিয়ে নিয়ে নিজের ঘরে বসে অর্ডার করুন এক নিমেষে প্রতিনিধিরা পৌঁছে যাবেন তাঁদের বাড়ি তাঁদের প্রয়োজনীয়ও অর্ডার সামগ্রী নিয়ে। এর জন্য ক্রেতাদের অতিরিক্ত কোন মাশুল দিতে হবে না। অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায় সংস্থাটির সাফল্য কামনা করেন।

Exit mobile version