Site icon Sambad Pratikhan

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাসপাতালে ফল এবং মাক্স বিতরণ বিজেপির মহিলা মোর্চার

Advertisements

নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ রাজ্য বিজেপি সেবা সপ্তাহ কর্মসূচীর ঘোষণা করেন সেই কর্মসূচীকে সফল করতে হুগলি সাংগঠনিক জেলার নেতা কর্মীরা বিভিন্ন সেবা মূলক কাজে নিজেদের নিয়োগ করেছেন। এদিন সকাল ১১টায় হুগলি জেলার সদরে চুঁচুড়া হাসপাতালের শিশু বিভাগে মায়েদের হাতে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে ফল এবং মাক্স বিতরণ করা হয়।

এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন হুগলি জেলার সাধারন সম্পাদিকা সুরভি চ্যাটার্জী কল্যান বোলেল জেলা সম্পাদক রাজীব নাগ  জেলার মহিলা মোর্চার কনভেনার শিপ্রা ঘোষ ও ডাক্তার সেলের জেলা প্রমুখ রবীন ঘোষ। এবিষয়ে হুগলি জেলার সাধারন সম্পাদিকা সূরভি চ্যাটার্জীর জানালেন ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর আজ এই কর্মসূচি গ্রহণ করেছেন।

Exit mobile version