চন্দননগরে চিনা সুতোর কারখানা, গ্রেফতার ২

suto-2প্রবীর বোস: : প্রশাসনের নির্দেশকে হেলায় অবজ্ঞা করার একটা বিষয় আজকাল প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে। অনেকে আবার এই সকল মানুষগুলির পাশে থাকেন নিজেদের স্বার্থসিদ্ধির কারণে। আবার অনেক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রচ্ছন্ন মদতে ওই সকল মানুষগুলি প্রসাশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়ম বহির্ভূত কাজ করে চলেছেন, যার ফল ভোগ করছে আমাদের সমাজের সকল স্তরের মানুষেরা।আমরা সকলেই জানি সরকারী নির্দেশ আছে আসন্ন বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াতে কোনও রকম চিনা সুতো ব্যবহার করা যাবে না, ও এই ধরনের কোনও সুতো বিক্রি করাও অপরাধ। আসলে ইতিপূর্বে এই ধরনের সুতো থেকে ঘটে গেছে নানান বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটেছে। অথচ আমরা লক্ষ্য করছি প্রশাসনের নাকের ডগায় বসে এখনও কিছু ব্যক্তি সস্তায় বাজিমাত করার খেলায় মেতে উঠে অতি উত্‍সাহী হয়ে নিজেরাই বানাতে শুরু করে দিয়েছেন এই ধরনের সুতো।

সম্প্রতি এমনই এক কারখানার খবর পেয়ে হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট দপ্তরের অধিকারিকরা হানা দেন চন্দননগরের দিনেমার ডাঙ্গা এলাকার ওই সুতো তৈরির কারখানায়। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই কারখানা থেকেই সারা হুগলি জেলা ও আশেপাশের জেলগুলিতে পৌঁছে দেওয়া হতো এই ধরনের সুতো। ওই কারখানার শুভাশিস পাল, মিঠুন চক্রবর্তী নামে দু’জনকে গ্রেফতার করে চন্দননগর মহকুমা আদালতে হাজির করলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতের আদেশ দিয়েছেন। এই ঘটনায় একটা প্রশ্ন আবারও উঁকি দিয়ে যায়, আমরা কি কোনদিনই কোনও রকম নিয়ম কানুন মেনে চলব না?  

advt-5advt-4advt-3advt-2advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading