Site icon Sambad Pratikhan

অকারনে লকডাউন ভঙ্গ করার জন্য হাতে ফুলের তোড়া এবং গলায় মেডেল পরিয়ে গান্ধীগিরি দেখালো চন্দননগর পুলিশ কমিশনারেট

Advertisements

প্রবীর বোস: আজ শুক্রবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর ট্রাফিক পুলিশের আধিকারিক থেকে কর্মীরা অকারণে লকডাউনের বিধি ভঙ্গ করে অকারণে রাস্তায় বেড়ানোর জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন চন্দননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই সকল নিয়ম ভঙ্গকরীদের গলায় সাস্তনা পুরস্কার মেডেল পরিয়ে ও হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হল। এক সাক্ষাত্‍কারে চন্দননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

লকডাউন বিধি ভঙ্গ করে অকারণে রাস্তায় অনেকেই বাড়ির বাইরে। যাদের কোন কাজই নেই। এমনকি নানা অজুহাতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তারা,  তাদের জন্য এই বিশেষ পুরস্কারের আয়োজন। যদি এর ফলে তাঁদের সামান্যতম সচেতনতা বৃদ্ধি পায়, তাই আজ এই ধরণের অভিনব কর্মসূচি গ্রহন করা হয়।

Exit mobile version