Site icon Sambad Pratikhan

প্রশাসনের নির্দেশ মানতে দেখা যাচ্ছে না দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দুপাশের হোটেলগুলোতে

Advertisements

প্রবীর বোস:  পূর্ব বর্ধমানের জামালপুর থানার পক্ষ থেকে দূর্গাপুর এক্সপ্রেসওয়ের দুধারে লাগানো হয়েছে করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। দয়া করে মাস্ক ব্যবহার করুন। আজ মঙ্গলবার সকালে সেই জামালপুর থানার লাগানো হোটিং কতটা কার্যকর হয়েছে তার উপর এক অভিযান চালিয়ে দেখা গেল জামালপুর থানার অন্তগত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দুপাশের হোটেল গুলোতে মানা হচ্ছে না হোডিংয়েরর বিধি নিষেধ। মাস্ক পরেন নি কেন প্রশ্ন করতেই হোটেলের মালিক থেকে কর্মচারী এবং পথ চলতি মানুষদের মধ্যে কেউ বলেন এই ঘুমচ্ছিলাম তাই পরি নি , কেউ আবার বলেন মাস্ক রাস্তায় পরে গেছে এই সব নানা অজুহাত শুনতে পাওয়া গেল। এখন প্রশ্ন প্রশাসন যতই জনগণকে সজাগ ও সচেতন করুক না কেন, জনগণের বেশ কিছুটা অংশ কিন্তু এখনও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

Exit mobile version