টিয়ার মা সুমিত্রা দাসের অভিযোগ গতকাল শনিবার সন্ধ্যায় টিয়া বাপের বাড়িতে আসার জন্য তার স্বামীকে বললে তার স্বামী আসতে দিতে নারাজ হয়। এমনকি বারবার সন্তানের দাবি করে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে থাকে। প্রতিবাদ করলে দেবদাস টিয়ার তার হাত-পা ধরে রাখে এবং শ্বশুর-শাশুড়ির কেরোসিন তেল ঢেলে দিয়ে জীবন্ত জ্বালিয়ে দেয় বলে অভিযোগ করেছে টিয়ার বাপের বাড়ির লোকজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল তারপর কলকাতা আরজিকর হাসপাতালে নিয়ে গেলে রবিবার দুপুর ওই গৃহবধূর মৃত্যু হয়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসনাবাদ থানায় বধূর মৃতদেহ আনার পর সেই গাড়িতেই রেখে পালানোর চেষ্টা করে শ্বশুর-শাশুড়ি। কিন্তু বধূর পরিবার তাদের ধরে পুলিশে হাতে তুলে দেয়। পুলিশ স্বামী সহ শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে। ধৃতদের আগামীকাল সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। মৃত বধূর মা সুমিতা দাস ও বাবা সুকুমার দাস এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
পারিবারিক অশান্তির জেরে বধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী সহ গ্রেপ্তার ৩

Advertisements
