Site icon Sambad Pratikhan

টানা একমাসের লড়াই, করোনার কাছে হার মানলেন শ্রীরামপুরের পৌরসদস্য

Advertisements

শুভদীপ দে, হুগলি: একমাস ধরে হাসপাতালে চিকিৎসা চলার পর বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিনাকী ভট্টাচার্য’র। গুন্ডা দা নামে পরিচিত এই তৃণমূল নেতা ২০১৫ সাল থেকে কাউন্সিলর ছিলেন। করোনা পর্বে ত্রাণ বিলি করতে গিয়ে তিনি কোভিড আক্রান্ত হন। তারপর থেকেই হাসপাতালে তার চিকিত্‍সা চলছিল। পরিবারের স্ত্রী পুত্র আক্রান্ত হলেও তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও তার আর ফেরা হলনা। রাজা রামমোহন রায়ের মাতুলালয়ের বংশধর পিনাকী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন । দীর্ঘদিনের তৃণমূল নেতার আকষ্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা জেলায়। পিনাকী বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব থেকে শুরু করে তৃণমূল নেতা সন্তোষ সিং সহ জেলার সকল নেতৃবৃন্দ।

Exit mobile version