Site icon Sambad Pratikhan

কারখানায় বিদ্যুত্‍পৃষ্ঠ হয়ে মৃত্যু

Advertisements

প্রবীর বোস, হুগলি: হুগলির গুড়াপ থানার অন্তর্গত গোপালপুরে মুড়ির কারখানায় বিদ্যুত্‍পৃষ্ঠ হয়ে মৃত্যু হল বছর ২৩ এর এক যুবকের। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মুড়ি কারখানায় মুড়ি ভাজার সময় হটাত্‍ কারখানার যন্ত্রতে বিদ্যুত্‍ চলে আসে এরপরই বিদ্যুত্‍পৃষ্ঠ হয়ে যায় সে। তাকে হুগলির ধনেখালি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন।বপরে মৃতদেহটিকে চুচূড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটয়নয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে যুবকের নাম অঙ্কন ঘোষ, সে হুগলির হরিপাল কলেজের ছাত্র। মুড়ির ব্যবসা করে পড়াশুনা করত।

Exit mobile version