Site icon Sambad Pratikhan

পিছিয়ে নেই রিষড়ার পার্ক তরুণ দল

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: লক ডাউনে চলা অচলাবস্থায় গরীব মানুষদের পাশে দাঁড়ালেন রিষড়া বাঙ্গুর পার্ক তরুণ দলের সদস্যরা। তাঁরা গতকাল ২৬ এপ্রিল প্রায় ১০০ টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, মুড়ি, চানাচুর, সাবান তুলি দিলেন রীতিমত সামাজিকও দূরত্ব বজায় রেখে। রিষড়া বাঙ্গুর পার্ক তরুণ দলের পক্ষ থেকে সকল সদস্যরা জানান আগামীতে আবারও বেশ কিছু পরিবারের হাতে তাঁরা খাদ্যদ্রব্য তুলে দেবেন এবং এই ভাবে সামাজিকও দূরত্ব বজায় রেখেই ও সকল রকম সাবধানতা অবলম্বন করে। তাঁরা বলেন শুধুমাত্র আনন্দ উত্‍সবে তাঁরা মেতে থাকেন না, মানুষের বিপদে সকলের পাশে তাঁরা সবসময় থাকার চেষ্টা করেন নিজেদের সাধ্যমত।

Exit mobile version