Site icon Sambad Pratikhan

হুগলি–হাওড়া বর্ডারে কড়া চেকিং পুলিশের

Advertisements

অনিমেষ মল্লিক, হুগলি: করোনা মোকাবিলায় রাজ্যে সরকার সহ কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, ইতিমধ্যেই বেশ কিছু জায়গাকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে রাজ্যে সরকার। যার মধ্যে হাওড়া জেলার বেশ কিছু জায়গাকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়, এর পরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হাওড়া ও হুগলী জেলার সীমানা গুলিতে কড়াকড়ি শুরু করা হয়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতায়াত ব্যাবস্থাকেও নিয়ন্ত্রণ করতেও দেখা যায়। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া নির্দিষ্ট থানার অনুমতি ছাড়া কোনো ব্যাক্তি ও যানবাহনকে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন।

উপযুক্ত নথি না দেখাতে পারলে সেই ব্যাক্তি ও গাড়িকে ফিরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সম্প্রতি হাওড়া ও হুগলী জেলার সীমানায় নজরদারি করতে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকরা ও প্রশাসনের শীর্ষ কর্তা ব্যাক্তিরা।

Exit mobile version