Site icon Sambad Pratikhan

গ্যাস সিলিন্ডার কেনার টাকা নেই তাই কাঠেই রান্না

Advertisements

প্রবীর বোস, হুগলি: লক ডাউনের জন্য স্বামীদের কলকারখানা, জুটমিল,সহ বিভিন্ন জায়গায় কাজ কর্ম বন্ধ। তাই তাদের রান্না করবার গ্যাস সিলিন্ডার কেনার টাকা নেই। বাড়িতে কাঠ দিয়ে উনুনে রান্না করতে সংসারের খাওয়া দাওয়ার যোগান দিচ্ছেন বাড়ীর মহিলারা। এমনি ছবি ধরা পরেছে হুগলির আদীসপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়। এলাকার বাসিন্দারা জানান এলাকার যুবক সমাজসেবী দেবব্রত বিশ্বাসের জন্য কিছু চাল, ডাল, আলু, সরিষার তেল, সয়াবিন পাওয়া গিয়েছে। সেই দিয়েই কিছু দিন চললেও আমরা আমাদের এলাকার বাগান থেকে কচুরশাক,  কুমড়োশাক, লালশাক এনে কোনরকমে খাওয়া দাওয়া করে দিন চালাচ্ছি।

Exit mobile version