এই মূহুর্তে আমাদের রাজ্যের রাজধানী তিলোত্তমা কলকাতায় চলছে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ট্রেড ফেয়ার ২০২০, আয়োজনে ক্যালকাটা ইলেকট্রিক ডিলার্স অ্যাসোসিয়েশন। যার শুভ উদ্বোধন হয়ে গেল ভারতের দ্বিতীয় সর্ববৃহত্ ইলেকট্রিক দ্রব্যের বাজার কলকাতার এজরা স্ট্রীটের শ্রী কুটছি জৈন ভবনে গত ২০ ফেব্রুয়ারি।
সারা ভারতের নামী দামী নানান ইলেক্ট্রনিক দ্রব্য উত্পাদনকারী সংস্থা সহ আমাদের নিত্য প্রয়োজনের নানান ইলেক্ট্রিনিক দ্রব্যের সমাহার ঘটেছে এক ছাদের তলার দুটি তলে। উদ্যোক্তাদের দাবি বিগত বছরগুলির থেকেও এই বছরে এই মেলায বাণিজ্য যেমন বাড়বে, সঙ্গে সঙ্গে আরও নতুন নতুন উদ্বাধনী দ্রব্য পৌঁছে যাবে সাধারণের নাগালে।
