সিকিমের বিভিন্ন দিক অর্থাত্ ওখানকার প্রকৃতি, পরিবেশ এবং অন্যান্য পরিকাঠামো বিশেষ করে সিকিম এই মূহুর্তে ভাল সিনেমার জন্য নানা আধুনিক কারিগরী ব্যবস্থা এবং এক জানালা ব্যবস্থা সহযোগে সিকিম সকলকে আহ্বান জানায় বলে জানান গ্লোব্যাল সিনেমা ফেস্টিভ্যাল ২০২০ এর ফেস্টিভ্যাল ডিরেক্টর মৃণালিনী শ্রীবাস্তব।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী গার্গী রায় চৌধুরী, ফ্যাশন ডিজাইনর অগ্নিমিত্রা পল, পরিবেশক অভিনতা অরিজিত্ দত্ত সহ পরিচালক ও সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনষ্টিটিউট এর ডিন অশোক বিশ্বনাথন ও ভারতের ফিল্ম ফেডারশনের সভাপতি ফিরদৌসুল হাসান। এই বছরের গ্লোব্যাল ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালের থিম কান্ট্রি আজারবাইজান।
