উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার মাননীয় বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উত্তরপাড়া-কোতরং পৌরসভার মাননীয় পৌরপ্রধান দিলীপ যাদব, বৈদ্যবাটি পৌরসভার মাননীয় পৌরপ্রধান অরিন্দম গুঁই, হুগলি জেলা পরিষদের মাননীয় পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, রিষড়া মেলার সভাপতি ও রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, রিষড়া মেলার কনভেনার রিষড়া পৌরসভার উপ পৌরপ্রধান জনাব জাহিদ হোসেন খান, রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অঙ্কণ ব্যানার্জী, সহ রিষড়া পৌরসভার সকল পৌর প্রতিনিধিরা।
মেলা চলবে আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত। মেলায় থাকছে ক্ষুদ্র-কুটির ও বৃহত্ শিল্পের স্টল, বই, বস্ত্র, বিজ্ঞান ও চিত্র প্রদর্শনী, শিশুদের জন্য নানা আনন্দ উপকরন, খাদ্যমেলা, এবং নানা সামাজিকও বিষয়ের ওপর আলোচনা সভা।

