কিন্তু ব্যক্তিগত এবং পারিবারিক উদ্যোগের এই আয়োজনকে বিশেষভাবে অভিনন্দন জানান তিনি। উপস্থিত ছিলেন পাড়া প্রতিবেশী, গ্রামের মানুষ, গ্রামের প্রাইমারি ও জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠিত হয় পরিবেশকেন্দ্রিক কুইজ। বিডিও সাহেবের হাত দিয়ে চটের ব্যাগ এবং চারাগাছ বিতরণ করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয় প্রধান শিক্ষকদের হাতে। পুরো গ্রাম প্রদক্ষিণ করে একটি ৱ্যালি। এই পরিবেশ ও সমাজ সচেতনতা মূলক ৱ্যালিতে ছাত্রশিক্ষক ছাড়াও অংশ গ্রহণ করেন পঞ্চায়েত সদস্য এবং গ্রামের মহিলারাও। কন্যা সন্তানও যে সমাজে সমান মর্যাদা ও সম্মান এর অধিকারী-পরিবেশ সচেতনতার পাশাপাশি এই বার্তাও তুলে ধরা হয় এই অভিনব অনুষ্ঠানের মাধ্যমে।
মেয়ের অন্নপ্রাশন উপলক্ষ্যে পরিবেশ ও সমাজ সচেতনতার উদ্যোগ
Advertisements
