এমনই একজন ডাঃ সুজাতা চট্টোপাধ্যায়, পেশায় যিনি একজন অ্যানেস্থেসিওলজিস্ট, সেই শিশুকাল থেকেই যিনি তাঁর মননে-চিন্তনে কাব্যের বীজ তিনি রোপণ করে চলেছেন। দেখতে দেখতে তিনি প্রকাশ করে ফেললেন তাঁর দ্বিতীয় কবিতার তথা তাঁর তৃতীয় বই।
সম্প্রতি এই উপলক্ষে কলকাতার বিড়লা তারামণ্ডল সভাগৃহে লিটেরোমা পাবলিশিং আয়োজিত এক অনাড়ম্বর সান্ধ্য অনুষ্ঠানে ডাঃ সুজাতা চট্টোপাধ্যায়ের দ্বিতীয় কবিতার বই “ওয়েবস অফ ফরচুন” এর অনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলো এই শহরের প্রখ্যাত স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডাঃ বাসুদেব মুখার্জী, ভাস্বতী রায়, ডক্টর সন্দীপ মুখার্জী, লিটেরোমার অন্যতম প্রধান কর্ণধার সাইবার বিশেষজ্ঞা ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা দেবমাল্য ব্যানার্জী, ক্যানসার রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রসেনজিত্ চ্যাটার্জী, মহেশ গোলানি সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে।
এদিন ডাঃ সুজাতা চট্টোপাধ্যায় তাঁর স্ব-রচিত কবিতা ও জীবনের ওঠাপড়া নিয়ে একটি গল্প পাঠ করেন। লিটেরোমার পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতে সমাগত অতিথিবৃন্দদের উত্তরীয় ও মেডেল দিয়ে সম্মাননা জানান ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়।
ডাঃ সুজাতা চট্টোপাধ্যায় বলেন আগামীতে তিনি চেষ্টা করবেন বাংলায় তাঁর নিজস্ব বিষয়ের ওপর কিছু রচনা করতে, যেহেতু তাঁর সকল রচনায় ইংরাজী ভাষায়। এই মুহূর্তের অন্যতম প্রকাশনা সংস্থা লিটেরোমাকে সাধুবাদ, বর্তমানের সঙ্গে গা না ভাসিয়ে একটু অন্যভাবে ভাবার জন্য।

