সেদিন মঞ্চে ঋত্বিকা ব্যানার্জি তাঁর ছোট্ট বক্তব্যে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে স্মার্ট ফোন এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্ক বার্তা দেন–যা সকলকে আগামীদিনে সুরক্ষিত থাকতে সাহায্য করবে। সায়নী দাস তাঁর গভীর জলের অভিজ্ঞতার রোমহর্ষক কাহিনী শোনান।
এমন ভাবেই মঞ্চে উপস্থিত সকলে এক এক করে নিজেদের বক্তব্য রাখেন। সবশেষে নির্মলা বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী শ্রী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার কিছু স্মৃতি সকলের সামনে তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি অনায়াস দক্ষতায় পরিচালনা করেন বিশিষ্ট কিউরেটর ও হেলো হেরিটেজের কর্ণধার শ্রীমতি রেশমি চ্যাটার্জি।
