তাদের মধ্যে রয়েছে অনিযাইবি,এজানিয়া ওয়ারা ও এ্যাসিমি। ধৃতদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০এর মধ্যে। কিন্তু তারা ভারতের বিভিন্ন স্থানে ধরা পড়া অন্যান্য নাইজেরিয়ানদের সম্পর্কে কিছুই জানে না বলে পুলিশের প্রাথমিক জেরায় জানিয়েছে। উল্লেখ্য যে গত ৩ নভেম্বর তারিখে অনুরুপ ভাবে চোরাইবাড়ি পুলিশের জালে ধরা পড়েছিল এক যুবতি সহ তিন নাইজেরিয়ান।
এর আগের দিন আগরতলা পুলিশের হাতে ধরা পড়ে আরও চার নাইজেরিয়ান যুবক। পরে তাদেরকে কোর্টে তুলে রিমান্ডে নেওয়ার পর ট্রান্সলেটরের সাহায্যে জেরা করে জানা যায় যে তারা বিভিন্ন দালালদের মাধ্যমে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ব্যবসার জন্য। তিন দফায় অসম সহ ত্রিপুরায় দশ জন নাইজেরিয়ান নাগরিক ধরা পড়ায় সীমান্ত সুরক্ষার দিক নিয়ে এলাকার সচেতন মহলে স্বাভাবিক ভাবে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

