এলাকার বাসিন্দা দের অভিযোগ গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই মাঠ এলাকার খেলার মাঠ হিসেবে পরিচিত এমন কি এলাকার বাইরে বহু স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হয় এখানে। তবে যে ব্যক্তি এই মাঠ নিজের সম্পত্তি বলে দাবি করেছেন তা সম্পুর্ন মিথ্যা কথা বলে দাবি ওই মাঠ বাঁচাও সংঘঠনের প্রাক্তন সভাপতি বিধান ভট্টাচার্য’র। অন্য দিকে এই মাঠ অধিগ্রহণ করতে বেশ কয়েকদিন আগে স্থানীয় সমাজবিরোধী দের নিয়ে গেলে এলাকার বাসিন্দাদের বাঁধা পেয়ে পিছু হটতে বাধ্য হয়। স্থানীয় ক্রীড়া প্রেমী জয়ন্ত চক্রবর্তী বলেন খেলার মাঠ দখল করা খুব অন্যায়, এলাকায় একটাও মাঠ নেই এই মাঠটাও যদি অসাধু প্রমোটাররা নিয়ে নেয় তাহলে ছেলে মেয়েরা কি চাঁদে খেলতে যাবে? আমরা এই মাঠ দখলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছি আর করবো।
মাঠ বাঁচাতে মাঠেই প্রতিবাদ এলাকাবাসীর

Advertisements
