Site icon Sambad Pratikhan

রিষড়ার জগদ্ধাত্রী উত্‍সবের নিরঞ্জন সোমবার(১১ নভেম্বর)

Advertisements

নিজস্ব সংবাদদাতা: একদিন সময় বাড়লো রিষড়ার জগদ্ধাত্রী উত্‍সবের। ভয়ংকর ঘূর্ণিঝড় বুলবুলের করাল গ্রাসে রিষড়ার জগদ্ধাত্রী উত্‍সব এককথায় বিপর্যস্ত। আগামীকাল (১০ নভেম্বর) নির্ধারিত ছিল এখানকার এই বছরের জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের দিন। বুলবুলের প্রকোপে শ্মশানের রূপ নিয়েছে এখানকার জগদ্ধাত্রী উত্‍সব। সমগ্র রিষড়াবাসীর আবেদনে সাড়া দিয়ে শ্রীরামপুর লোকসভার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বছরের এখানকার জগদ্ধাত্রী উত্‍সবের এক দিন বাড়ানোর আবেদনে সীলমোহর লাগান রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর রিষড়ার জগদ্ধাত্রী উত্‍সবের নিরঞ্জনের দিন সোমবার (১১ নভেম্বর) জানান বলে সংবাদে প্রকাশ।

Exit mobile version