পায়ে পায়ে এগিয়ে চললাম, এবার হাজির জিঞ্জিরাবাজার এলাকারই অপর এক পূজামন্ডপে। ১৫ বছরে পদার্পণ করা বান্দালপাড়া পল্লীমঙ্গল সমিতির পূজায়। এই সমিতির প্রাক্তন সম্পাদক অভিজিত্ মণ্ডল জানলেন যেহেতু তাঁদের এলাকায় কোনও পূজা ছিল না, তাই তাঁরা এই পুজো শুরু করেন।
এবারে সোজা হাজির দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র হাজরা মোড়ের হাজরা পার্ক দুর্গোত্সব প্রাঙ্গণে। এই বছর এই পুজোর থিম যান্ত্রীকতার মধ্যে একটুখানি প্রাণ খুঁজে নেওয়া। আমাদের প্রতিদিনের যান্ত্রিক জীবনের নাগপাশ থেকে নিজেদের কিছুটা হলেও প্রাণ খুলে বাঁচতে শেখায় এই পুজো। আমাদের চারিদিকে ঘিরে রয়েছে নানা পাসওয়ার্ড আর এই পাশওয়ার্ড নিয়েই হাজরা পার্ক আয়োজন করেছে তাঁদের ২০১৯ এই পুজো বলে জানালেন পুজো কমিটির পক্ষে রাজীব সাউ।
এবার হাজির খিদিরপুরের ২৫ পল্লীর পূজা মন্ডপে। ২৫ পল্লীর এই বছরের থিম দহন, আমাদের পরিবেশকে আমরা নিজের কিভাবে দিনে দিনে নষ্ট করে ফেলছি আর যেভাবে আমরা প্রতিনিয়ত প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে তুলেছি সেটা আমাদের জীবনকে কিভাবে দহন করছে, সেটাই ২৫ পল্লীর এবারের পুজোর মূল বিষয়। এখানকার পুজোর সামগ্রিক পরিকল্পনায় রয়েছেন শিল্পী সনাতন দিন্দা।
(নিজস্ব চিত্র)
