তাদের এই প্রাক পূজা মিলন মেলা সম্পর্কে শ্রীরামপুর শহরের নবীন উদীয়মান অভিনেতা ও বাচিক শিল্পী অর্ণব ব্যানার্জী জানান তাঁরা বছরে তাদের নিজস্ব প্রতিষ্ঠানের হাতে তৈরি পোষাক ও গয়নার সম্ভার নিয়ে আয়োজন করেন প্রদর্শনীর। তিনি জানান তাঁরা তাদের এই বছরের প্রদর্শনীর উদ্বোধন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের হাত দিয়ে করালেন শুধুমাত্র সামাজিক সচেতনতা বৃদ্ধির কারণে।
এদিন বুটিক রামধনুর পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত ওই সকল শিশুদের হাতে তাঁদের প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। (নিজস্ব চিত্র)
