Site icon Sambad Pratikhan

দিনভর গণ অবস্থানে তৃণমূল কংগ্রেস

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়ঃ রাজ্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির বিরুদ্ধে কালো টাকা ফিরিয়ে দেওয়া,  রাফাল দুর্নীতি ও উজালা কেলেঙ্কারির বিষয়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন। এই বিষয় নিয়ে গতকাল কলকাতার নিকটে মহেশতলার জিঞ্জিরা বাজার মোড়ে স্থানীয় বিধায়ক ও মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস এর নেতৃত্বে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত গণ অবস্থানের ডাক দেয় স্থানীয় তৃণমূল কগ্রেস। এদিনের অবস্থানে মহেশতলা পুরসভার সকল কাউন্সিলার সহ সকল ওয়ার্ডের সভাপতিগণ এবং জোন সভাপতি শুভাশীষ দাস  ও তাপস চক্রবর্তী উপস্থিত ছিলেন।(নিজস্ব চিত্র)

 

Exit mobile version