Site icon Sambad Pratikhan

কিমভো এল বাজারে

Advertisements

সম্প্রতি বি.এস.এন.এলের সঙ্গে গাঁটছড়া বেঁধে যোগগুরু রামদেবের ব্যবসায়িক সংস্থা পতঞ্জলি নিয়ে এল সম্পুর্ন স্বদেশীয়নায় মোড়া কিমভো মোবাইল চ্যাট এর অ্যাপ। কিমভো অ্যাপ চালু করে পতঞ্জলি দাবি করছে তাদের প্রধান প্রতিযোগিতা দুনিয়া কাঁপনো মোবাইল চ্যাট অ্যাপ হোয়াটস অ্যাপের সঙ্গে।কিমভো শব্দটি একটি সংস্কৃত শব্দ। যার অর্থ কী হচ্ছে আর কী হবে। কিমভো চ্যাটের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল চটপট চ্যাট, ভিডিও চ্যাট এর সঙ্গে অতিরিক্তি থাকছে চ্যাট বক্স থেকে অটো ডিলিটেশন অফ মেসেজ।আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গে ঐ অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ১০ হাজারের ও বেশি অতিক্রম করে গেছে বলে পতঞ্জলির পক্ষ থেকে জানানো হয়।আগামীতে রীতিমতো হোয়াটস অ্যাপকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমে পড়েছে রামদেব বাবার পতঞ্জলির কিমভো।

Exit mobile version