Site icon Sambad Pratikhan

দল ছাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের মত সম্মান করি-দেবাশীষ মুখোপাধ্যায়

Advertisements

সুফল তর্কালঙ্কার: দলে এখন কর্পোরেট সংস্থা এসে বিভিন্ন যায়গায় দলীয় নেতৃত্ব ঠিক করছেন সেই নেতৃত্বরা কোনদিন রাজনীতির ময়দানে ছিলেন না, লড়াই এর ময়দানে ছিলেন না, দলে দুর্নীতির তদন্ত হয় না, যাঁরা দুর্নীতি করে তাঁরাই বহাল তবিহতে ঘুরে বেড়ায়, তাঁদের প্রমোশন হয়। দলে সঠিক লোককে দায়িত্ব না দিয়ে উল্টোপাল্টালোকদের দায়িত্ব দেওয়া হচ্ছে, যাঁরা এসেই যাঁরা আমরা দীর্ঘদিন ধরে দল করা, লড়াই, সংগ্রাম করে অসময়ে দল করা লোক তাঁদের নানা ভাবে অপমানিত করছে, আমরা অসম্মানিত হচ্ছি, আমাদের আত্মসম্মানে আঘাত লাগছে, তাই সন্মান বাঁচাতে দল ছাড়তে তিনি বাধ্য হলেন বলে জানলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ডানকুনি পৌরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায়। তাঁর আগামীর দল বদলের বিষয়ে তিনি বলেন শুভেন্দু অধিকারী কোন পথে যান সেই দিক দেখে তিনি সিদ্ধান্ত নেবেন। উলেক্ষ্য দেবাশীষ বাবু এদিন তাঁর দলীয় সদস্যপদ ও ডানকুনি পৌরসভার উপ-প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন, তাঁর এই ইস্তফার বিষয়ে তিনি বলেন তিনি দেবাশীষ মুখোপাধ্যায় বলেই ২০১৫’র নির্বাচনে তাঁর নির্বাচিত ওয়ার্ড থেকে তিনি জয় ছিনিয়ে এনে প্রথম জোড়াফুল ফোটাতে সক্ষম হয়েছিলেন, তবে তাঁর সেই জয়ে আশীর্বাদ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মায়ের মত এবং আজ দল ছাড়লেও তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সম্মান করেন বলে দেবাশীষ মুখোপাধ্যায় জানান।

Exit mobile version